ইরানে চার দিনে ১ হাজারের বেশি বেসামরিক নিহত

সিটিজেন ডেস্ক

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে গত চার দিনে ইরানে অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে ১৮১ জন। আহত হয়েছেন আরও অন্তত ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যে ১০০ জন শিশু।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি ( এইচআরএএনএ)।

সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানজুড়ে শত শত দফায় বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এইচআরএএনএ তথ্যমতে, শুধু গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এতে বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সংস্থাটি আরও বলেছে, নিহত ও আহতের সংখ্যা নিয়ে বিপুল পরিমাণ তথ্য আসছে। এর মধ্যে কয়েকশ সম্ভাব্য মৃত্যুর তথ্য এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।
সূত্র: বিবিসি