শিরোনাম

বৈরী আবহাওয়ায় সদরঘাটের অচেনা রূপ

দরজায় কড়া নাড়ছে ঈদ। দেশে আজ শুক্রবার ৩০ রোজা পূর্ণ হওয়ায় শনিবার সারা দেশে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। কাজের কারণে আটকে থাকা অনেককেই ঈদের আগের দিন শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে দেখা যায়। তবে এবার সদরঘাটে আজ দুপুর ও বিকালে দেখা যায়নি ভিড়। বৈরী আবহাওয়াতে অচেনা রূপে ধরা দেয় সদরঘাট। অনেকে টার্মিনালে এসে বৃষ্টি ও ঝড় দেখে বিকল্প পথে বাড়ি যাওয়ার কথা চিন্তা করেন। ছবি তুলেছেন হারুন-অর-রশীদ

নিজস্ব আলোকচিত্রী
বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদযাত্রার বেশি যাত্রী দেখা যায়নি
বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদযাত্রার বেশি যাত্রী দেখা যায়নি
বৃষ্টির আগে দেখা যায় বেশ কিছু যাত্রী
বৃষ্টির আগে দেখা যায় বেশ কিছু যাত্রী
সদরঘাটে যাত্রী সমাগম কমে যাওয়ায় মাইক দিয়ে যাত্রী ডাকতে দেখা যায়
সদরঘাটে যাত্রী সমাগম কমে যাওয়ায় মাইক দিয়ে যাত্রী ডাকতে দেখা যায়
বৈরী আবহাওয়ার কারণে অনেককে পন্টুনে হতাশ হয়ে বসে থাকতে দেখা যায়
বৈরী আবহাওয়ার কারণে অনেককে পন্টুনে হতাশ হয়ে বসে থাকতে দেখা যায়
বিকল্প পথে বাড়ি যেতে লঞ্চ টার্মিনাল ছেড়ে যান অনেক মানুষ
বিকল্প পথে বাড়ি যেতে লঞ্চ টার্মিনাল ছেড়ে যান অনেক মানুষ