এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ ইরানের

সিটিজেন ডেস্ক

মার্কিন বাহিনীর কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর আগে ইরানের মধ্যাঞ্চলের আকাশে যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয় বলে দাবি করেছিল তারা।
সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ইরানি বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ‘ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ অভিযান’ পরিচালনা করার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আঘাত হানার বিষয়টি যদি সত্য তবে এটি হবে মার্কিন কোনো এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে আঘাত হানারও প্রথম ঘটনা হবে এটি। একটি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করতে ১০ কোটি ডলারের বেশি খরচ হয়।
সূত্র: মিডল ইস্ট আই