কুয়েতের তেল কমপ্লেক্সে ড্রোন হামলা

কুয়েতের তেল কমপ্লেক্সে ড্রোন হামলা
সিটিজেন ডেস্ক

কুয়েতের সুয়াইখ তেল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রবিবার (৫ এপ্রিল) সকালে চালানো এ হামলায় সেখানকার অবকাঠামোতে আগুন লাগে। এ হামলায় কেউ হতাহত হয়নি। হামলার পর ছড়িয়ে পড়া আগুন এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুয়েতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ওই কমপ্লেক্সে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তেল মন্ত্রণালয় ভবন অবস্থিত।
আলাদা এক প্রতিবেদনে কুয়েতি বার্তা সংস্থা দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাতে জানায়, ইরানের ড্রোন আঘাত হেনেছে সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সে। সেখানে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর শুরু হয় যুদ্ধ। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান।