শিরোনাম

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধন বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধন বাতিল
বামা

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) নিবন্ধন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একাধিক সংগঠনের কারণে কীটনাশক খাতের বিশৃঙ্খলা দূর করতে এমন উদ্যোগ নেওয়া হয়ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। প্রতিষ্ঠানটি বালাইনাশকের কাঁচামাল আমদানি ও উৎপাদন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তবে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের অধিকাংশ সদস্য টিও লাইসেন্স প্রাপ্তির পূর্বে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) সদস্য ছিল এবং এখনও অনেকেই সদস্য হিসেবে রয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ গ্রুপ প্রোটেকশন এসোসিয়েশনের সদস্য সংখ্যা ১২৩০ এবং বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সদস্য সংখ্যা ২০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। বিসিপিএ এবং বামার লক্ষ্য অভিন্ন হওয়ায় একই খাতের একাধিক সংগঠন থাকায় বালাইনাশক আমদানি, উৎপাদন, বিতরণ ও বাজারজাতকরণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বালাইনাশক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একটি বাণিজ্য সংগঠন থাকাই যুক্তিযুক্ত।

ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর ১০ বিধির ক্ষমতাবলে বিসিপিএর সঙ্গে বামাকে একীভূত করার উদ্দেশ্যে বামার বামার লাইসেন্স বাতিল করা হলো।

/এফআর/