শিরোনাম

নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া, কর্নেল মো. সাইদুল ইসলামকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে, গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

/এসবি/