সংসদের তৃতীয় অধিবেশন শেষ, পাস হয়েছে ৬ বিল

সিজেডএন ডেস্ক
-CznNewsLab-d7eff9.jpg)
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ২৭ আগস্ট শুরু হওয়া এ অধিবেশনে মোট ৯টি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছয়টি বিল উত্থাপন ও ছয়টি বিল পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিবেশনের সমাপনী দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিবেশন সমাপ্তির ঘোষণা পাঠ করেন। এর মধ্য দিয়ে তৃতীয় অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অধিবেশনের কার্যক্রম নিয়ে দেওয়া বক্তব্যে জানানো হয়, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৪৪টি প্রশ্নের নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৫টির উত্তর দেওয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেওয়া হয়েছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাছে উত্তর দেওয়ার জন্য পাঠানো ২ হাজার ৮২০টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৯৩টির উত্তর পাওয়া গেছে।
আইন প্রণয়নের পাশাপাশি তৃতীয় অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় অধিবেশনে সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেন। এর মধ্যে ৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়। দুটি নোটিশ গ্রহণ করে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।
৭১ বিধিতে ১৫টি নোটিশ গ্রহণ করা হয়। এর মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৭১(ক) বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়।
এ ছাড়া ১৪৭ বিধিতে দুটি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে একটির ওপর আলোচনা হয়েছে। ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপন করা হয়।
অধিবেশন সমাপ্তির বক্তব্যে সংসদে মতপার্থক্যকে গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভিন্ন মত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।