৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সিজেডএন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ আরও সহজ করতে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য স্পনসর বা স্থানীয় আয়োজক ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে একটি ভিসা ব্যবহার করেই পাঁচ বছরের মধ্যে একাধিকবার দুবাইসহ পুরো সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করা যাবে।
সম্প্রতি দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এ ভিসা সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
কর্তৃপক্ষ জানায়, এই ভিসার আওতায় প্রতিটি সফরে একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৯০ দিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন। প্রয়োজন হলে আরও ৯০ দিন থাকার মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। তবে কোনো অবস্থাতেই এক বছরের মধ্যে মোট অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারবে না।
জিডিআরএফএ জানিয়েছে, বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হবে।
ভিসা আবেদনের জন্য সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্টের অনুলিপি জমা দিতে হবে।
এ ছাড়া আবেদনকারীকে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে, যেখানে ন্যূনতম চার হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ জমা থাকার প্রমাণ থাকবে। পাশাপাশি বৈধ স্বাস্থ্য বীমার (হেলথ ইন্স্যুরেন্স) কাগজপত্র এবং দেশে ফেরার নিশ্চিত রিটার্ন বা রাউন্ড-ট্রিপ বিমান টিকিটও বাধ্যতামূলক করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করলে বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীরা এখন দীর্ঘমেয়াদে সংযুক্ত আরব আমিরাতে সহজে যাতায়াতের সুযোগ পাবেন।
সূত্র: গালফ টুডে।