শিরোনাম

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যে ভবিষ্যদ্বাণী সুপারকম্পিউটারের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যে ভবিষ্যদ্বাণী সুপারকম্পিউটারের
অল্টা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা মাত্র ২টি, আর বাকি ৬টি ম্যাচ ড্র।

দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৫ সালের এক প্রীতি ম্যাচে, যেখানে মাইকেল ওভেনের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে একটি গোল করেছিলেন ওয়েন রুনি।

বিশ্বকাপের মঞ্চে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি লড়াই। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ছাড়া আর কোনো দলের বিপক্ষে এতোবার খেলেনি আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগের পাঁচ ম্যাচে আর্জেন্টিনার রেকর্ড ভালো নয়। ১ জয়, ২ ড্র ও ২ হার।

তবে অতীতের পরিসংখ্যান যতই ইংল্যান্ডের পক্ষে থাকুক, বর্তমানের হিসাব বলছে লড়াইটা হতে যাচ্ছে সমানে সমান। অপটা সুপারকম্পিউটার বিশ্লেষণে বলা হয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে টুখেলের দল। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৭.৩ শতাংশ, আর্জেন্টিনার ৩২ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভাবনা ৩০.৭ শতাংশ।

ফাইনালে ওঠার সম্ভাবনার হিসাবেও ব্যবধান খুব কম। অপটার পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫২.৩ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৭.৭ শতাংশ।

/টিই/