সরকার জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

ঢাবি সংবাদদাতা

জুলাই সনদের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করা গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষার চরম পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করে বলেন, ‘সংবিধানে পূর্ণাঙ্গ সংস্কার না এনে কেবল সংশোধন কমিটি গঠন এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা করেছে।’
বুধবার (১৫ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি।
অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিরোধী রাজনৈতিক কর্মসূচি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। অথচ একই সময়ে টিএসসিতে ছাত্রদলের কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকায় সেখানে ঠিকই বিদ্যুৎ ছিল। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে চরম অগণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটেছে।
এসময় বর্তমান নির্বাচিত সরকারের আমলে উপাচার্য নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়ার দাবি জানিয়ে তিনি গণঅভ্যুত্থানের সময় ১৫ জুলাইয়ের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগপন্থী হিসেবে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা দেশে-বিদেশে আলোড়ন তুলেছিল। অথচ এই আন্দোলনে নারী শিক্ষার্থীদের অসামান্য অবদান থাকলেও প্রশাসন কেবল ৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি নিচ্ছে, ১৫ জুলাইয়ের অবদান স্মরণে তাদের কোনো উদ্যোগ নেই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু মুখে জুলাইয়ের কথা বললে হবে না, এ দেশে রাজনীতি করতে হলে জুলাইয়ের রাজনীতিই করতে হবে। কারণ এর বিপরীত অর্থই হলো ফ্যাসিবাদী রাজনীতি।
অনুষ্ঠানের এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।
ঢাবি শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা