শিরোনাম

হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু বেড়ে ৭৭১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যু বেড়ে ৭৭১
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭১ জনে। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও পাচঁ শিশু মারা গেছে। তাদের চারজন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহের।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৭২ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে নিয়ে হাসপাতালে এসেছেন আরও ১ হাজার ৯২ শিশু। তাদের মধ্যে ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৯৭৯ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮৭৮ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ২৬০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/