শিরোনাম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

তেহরান আলোচনায় না বসলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৪ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে আমি শেষের জন্য রেখে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবই।’

‘আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠিন আঘাত হানব, আগামীকাল রাতেও কঠিন আঘাত হানব। আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি সত্যিই খারাপ হবে। কারণ আগামী সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোর কাজও শুরু হবে,’ যোগ করেন ট্রাম্প।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের সব বিদ্যুৎ কেন্দ্র অচল করে দেব। আমরা তাদের সেতুগুলোও ভেঙে দেব, যদি না তারা আলোচনায় বসে।’

তবে ট্রাম্পের এই হুমকি জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। যুদ্ধে মানবিক আচরণ সংক্রান্ত ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বলে বিবেচিত স্থাপনায় আক্রমণ নিষিদ্ধ।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, মার্কিন আলোচকরা ইরানি প্রতিনিধিদের জানিয়ে দিয়েছে, ‘তাদের একটি চুক্তিতে আসতেই হবে’।

সূত্র: রয়টার্স

/জেএইচ/