খামেনি হত্যার ৪০তম দিনে ইরানজুড়ে শোক সমাবেশ

সিটিজেন ডেস্ক

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) ইরানজুড়ে বিশাল সমাবেশ ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরানসহ দেশের প্রধান শহরগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে রাজপথগুলো জনসমুদ্রে পরিণত হয়।
ইরানি সমাজে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও মার্কিন-ইসরায়েলের হামলার ঘটনায় সাধারণ মানুষ অভূতপূর্ব ঐক্য প্রদর্শন করছে। সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে রাতে জাতীয় পতাকা হাতে হাজারো মানুষকে রাজপথে অবস্থান নিতে দেখা যাচ্ছে। সমাবেশে অংশগ্রহণকারীদের সবাই বর্তমান সরকারের সমর্থক না হলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং বহিঃশত্রুর মোকাবেলায় তারা একত্রিত হয়েছেন।
বিক্ষোভকারীদের একাংশ আবার যুদ্ধবিরতির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ইরানের ওপর হওয়া ক্ষয়ক্ষতির কঠোর প্রতিশোধ নিতে লড়াই চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি টেলিফোনে বিরল এক আলোচনায় মিলিত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনার পর এটিই প্রথম দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোনালাপে উভয় নেতা বর্তমান পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সূত্র: আল জাজিরা

মাইন এড়াতে হরমুজ প্রণালির বিকল্প পথের মানচিত্র প্রকাশ