বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা ইরানের

সিটিজেন ডেস্ক

বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা করেছে ইরান। ইরানের লবণ পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর আজ রবিবার (৮ মার্চ) এ হামলা হলো।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
শনিবার (৭ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, এ শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো। হামলার পর তা বন্ধ হয়ে গেছে।
এই হামলার ঘটনাকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্রই করেছে।’
আল জাজিরা বলছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের ওপর নির্ভরশীল।