ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি প্রতিবেশি দেশটিতে গেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সফরে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ বৈঠকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

গত ২৮ অক্টোবর মার্কিন-ইসরাইল যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। এই সংকটের মধ্যে দুই দেশের সঙ্গেই নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছে ইসলামাবাদ। আসিম মুনিরের এই সফর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/