শিরোনাম

ইসরায়েলের বিভিন্ন শহর ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান: আইআরজিসি

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের বিভিন্ন শহর ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান: আইআরজিসি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি ধ্বংসপ্রাপপ্ত ভবন। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন শহর এবং জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আজ রবিবার (৮ মার্চ) সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইরান ইসরায়েলের তেল আবিব এবং বিরশেবা শহরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জর্ডানের আজরাক শহরে অবস্থিত মুওয়াফ্ফাক আল-সালতি বিমানঘাঁটিতে বেশ কয়েকবার হামলা চালিয়ে ইরান।

এই ঘাঁটিকে ‘মার্কিন যুদ্ধবিমানের বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি সামনে হামলা আরও বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: আল জাজিরা

/এমআর/