ইরানের বিরুদ্ধে সৌদি কাতার আমিরাত বাহরাইন ‘লড়াই’ চালিয়ে যাচ্ছে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন প্রতিরোধ গড়ে তুলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তারা হামলার শিকার হয়ে বিস্মিত হয়েছিল। আমিও অবাক হয়েছিলাম যে তারা আক্রান্ত হয়েছে। কিন্তু হামলার পর তারা বেশ ভালোভাবেই প্রতিরোধ শুরু করেছে।’
তিনি আরও বলেন, এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্ত যোগাযোগ রয়েছে এবং তারা সবাই ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে হরমুজে টোল আদায় প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরান যদি টোল ফি আরোপের কোনো উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তা দ্রুত বন্ধ করে দিতে সক্ষম হবে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘এটি সত্য কি না, আগে আমাকে জানতে হবে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যেই এমন কোনো কার্যক্রম বন্ধ করে দিতে পারবে।
তিনি আরও বলেন, ‘আমরা এটি দুই মিনিটের মধ্যেই বন্ধ করে দিতে পারি। এত দ্রুত বন্ধ করব যে আপনি অবাক হয়ে যাবেন।’
সূত্র: আল জাজিরা