ইরানে হামলা করতে চাই না: ট্রাম্প

ইরানে হামলা করতে চাই না: ট্রাম্প
সিটিজেন ডেস্ক

ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ তেহরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৯ জুন) নিউইয়র্কে একটি বাস্কেটবল ম্যাচ দেখে ফেরার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একটি অত্যন্ত ভালো, শক্তিশালী ও কার্যকর চুক্তি করার খুব কাছাকাছি আছি।’
ট্রাম্প বলেন, ‘আমরা যদি গিয়ে বোমা ফেলি, যা আমরা চাইলে খুব সহজেই করতে পারি এবং আরও দুই-তিন সপ্তাহ বোমা হামলা চালাই, তাহলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু কয়েক মাস পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা (ইরানে) বোমা হামলা করি, তাহলে বহু মানুষ মারা যাবে। কে এমনটা করতে চায়? আমি চাই না।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এর পরিবর্তে আমাদের কাছে একটি স্বাক্ষরিত দলিল থাকবে, যা বোমা হামলার চেয়েও বেশি শক্তিশালী।’
ট্রাম্প বলেন, ‘সামরিক হামলার চেয়ে অবরোধ বেশি শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে। প্রাথমিক সামরিক চাপ ও অবরোধের সমন্বয়ে তাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা একটি সমঝোতায় আসতে চলেছে।’
সূত্র: আল জাজিরা

‘প্রেমিক-প্রেমিকাদের ঝগড়া হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে ইসরায়েলি দূত