শিরোনাম

‘প্রেমিক-প্রেমিকাদের ঝগড়া হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে ইসরায়েলি দূত

সিটিজেন ডেস্ক
‘প্রেমিক-প্রেমিকাদের ঝগড়া হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে ইসরায়েলি দূত
ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। এতে দুই দেশের নেতার মধ্যে সম্পর্কে ফাঁটল ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লাইটার মার্কিন ও ইসরায়েলি নেতাদের মধ্যে উত্তেজনার খবরকে উড়িয়ে দিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেছেন, ‘প্রেমিক-প্রেমিকাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়া হয়।’

লাইটার বলেছেন, তিনি নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে হওয়া শত শত ফোনকলে উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে প্রায় ৪০ বছরের পুরনো এক গভীর বন্ধুত্ব রয়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে ‘উত্তেজনা কমানোর’ সিদ্ধান্ত নিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ‘খুব ভালো করেই’ বোঝেন যে, ইসরায়েল ‘কোনোরকমে পাল্টা জবাব না দিয়ে নিজেদের দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হজম করতে পারে না’।

‘বেশিরভাগ ক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগিতামূলক প্রচেষ্টা দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে ব্যাপক বোঝাপড়া রয়েছে,’ যোগ করেন লাইটার যোগ করেন।

/জেএইচ/