শিরোনাম

মার্কিন অবরোধ ভেদ করেছে ১১ ইরানি জাহাজ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন অবরোধ ভেদ করেছে ১১ ইরানি জাহাজ
হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার। ছবি: রয়টার্স

তেহরান ও ওয়াশিংটন সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করার পর থেকে ১১টি ইরানি জাহাজ মার্কিন নৌ অবরোধ ভেদ করে চলে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের প্রেস টিভি।

একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আটটি জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা থেকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে এবং তিনটি ইরানের জলসীমায় প্রবেশ করেছে।

এর আগে গত রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়। সোমবার (১৫ জুন) উভয় দেশ সমঝোতায় রাজি হয়েছে বলে জানান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে উভয় যুক্তরাষ্ট্র ও ইরান আনুষ্ঠানিকভাবে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, যুক্তরাষ্ট্র অবিলম্বে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে এবং ইরান কমপক্ষে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে টোলমুক্ত যাতায়াতের অনুমতি দেবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/