ফিরে গেলো বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অভিযানে অংশ নেওয়া বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ সোমবার (২৩ মার্চ) গ্রিসের ক্রিট দ্বীপের নৌঘাঁটিতে ফিরেছে। ফোর্ডকে সরিয়ে নেওয়ায় ইরান যুদ্ধে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে।
রণতরিটি গত ফেব্রুয়ারি মাসে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। তবে ১২ মার্চ জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের দুই সদস্য আহত হয়েছেন।
কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত ‘এয়ার উইং’ সমৃদ্ধ দুই রণতরিই ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১২ মার্চ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মাঝসমুদ্রে রণতরিটির টয়লেট নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছিল বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, টয়লেটে জট লেগে যাওয়ায় নৌবাহিনীর কর্মীদের এটি ব্যবহারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।
নানা কারণে এ রণতরিতে থাকা মার্কিন নৌসেনাদের মনোবলেও বড় ধস নেমেছে বলে নানা সংবাদমাধ্যমের খবরে বলা হয়।