যুদ্ধের প্রভাবে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে

সিটিজেন ডেস্ক

ইরানে গেল ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা জবাব হিসেবে সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) উপসাগরীয় দেশে থাকা মার্কিন ঘাঁটিতে এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইরান। এই যুদ্ধের কারণে এরই মধ্যে দুবাইয়ের প্রোপার্ট মার্কেট বা সম্পত্তির বাজারে শ্লথগতি দেখা যাচ্ছে। আবাসন খাতে লেনদেনের পরিমাণ দ্রুত কমছে।
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে ইউএই এর বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে গড়ে ওঠা ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে।
চলতি সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকদের এক নোট অনুযায়ী, চলতি মার্চের প্রথম ১২ দিনে ইউএইর আবাসন খাতে লেনদেনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ কমেছে।
ইউএই এর কিছু সম্পত্তি বড় ছাড়ে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে। সম্পত্তির দাম কোথাও কোথাও ১২-১৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
উদাহরণস্বরূপ, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কাছাকাছি একটি সম্পত্তির মালিক দ্রুত বিক্রির জন্য দাম ৬ লাখ ৫০ হাজার ডলার চেয়েছেন। এই সম্পত্তি আগে বিক্রির জন্য ৭ লাখ ৩৫ হাজার দর হাঁকা হয়েছিল।
একইভাবে দুবাইয়ের আকর্ষণীয় পাম জুমেইরাহ এলাকায় নির্মাণাধীন একটি ফ্ল্যাট প্রায় ২০ লাখ ডলারে বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে, যা আগের দামের তুলনায় ১৫ শতাংশ কম।
এদিকে আবাসন কোম্পানিগুলোর শেয়ারের দামও কমেছে। বুর্জ খলিফার নির্মাতা ইমার প্রোপার্টিজের শেয়ার যুদ্ধ শুরুর পর থেকে দুবাই শেয়ারবাজারে ২৬ শতাংশের বেশি কমেছে।
তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মাঠপর্যায়ের নির্বাহীরা এখনই আতঙ্কিত নন। তাদের মতে, বাজারে লেনদেন থেমে যায়নি। অনেক বিনিয়োগকারী এখন খোঁজ করছেন, কেউ কি চাপের কারণে বা ছাড়ে সম্পত্তি বিক্রি করছেন কি না।