জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়ছে: বিইআরসি

নিজস্ব প্রতিবেদক

দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, তেলের দাম বাড়ানোর বিষয়ে মঙ্গলবার (২৪ মার্চ) জরুরি ভার্চ্যুয়াল সভা করে বিইআরসি। সভায় পদ্মা অয়েল কোম্পানি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ।
এ ছাড়া আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূণ্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রেও দাম বেড়েছে প্রায় ৭৯ শতাংশ।
সভায় উপস্থিত একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন এ দাম ২৪ মার্চ মধ্যরাত (২৫ মার্চ) থেকে কার্যকর হবে। এ বিষয়ে রাতেই প্রজ্ঞাপন জারি করতে পারে বিইআরসি।