আর্জেন্টিনা-ব্রাজিল-বাংলাদেশ, মাঠে নামছে আরও যারা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফিফা আন্তর্জাতিক ম্যাচের বিরতি শুরু হয়ে গেছে। ২৩ থেকে ৩১ মার্চ (বাংলাদেশ সময় ১ এপ্রিল) এই ৯ দিনে জাতীয় দলগুলো ব্যস্ত থাকবে। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলের ৪২টির নাম জানা গেছে। বাকি ৬ দলের নামও জানা যাবে এবারের উইন্ডোতে।
বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান প্লে-অফ ও আন্তমহাদেশীয় প্লে-অফের নিষ্পত্তি হবে এ সপ্তাহেই।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলও ব্যস্ত সময় কাটাবে। এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলতে সিঙ্গাপুর যাবেন হামজা চৌধুরী-সমিত শোমরা। তার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যেই হ্যানয়ে গেছে বাংলাদেশ ফুটবল দল।
আন্তমহাদেশীয় প্লে-অফ
২৬ থেকে ৩১ মার্চ (বাংলাদেশ সময় ১ এপ্রিল) মেক্সিকোতে বসছে আন্তমহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট। পাঁচটি মহাদেশের ছয়টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল। দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগ থেকে একটি দল যাবে বিশ্বকাপে। ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দুই অংশে দুটি দল সরাসরি ফাইনালে খেলবে। ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে সেমিফাইনাল থেকে।
এক নম্বর পাথওয়ে বা ভাগে সরাসরি ফাইনাল খেলবে আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গো। ওশেনিয়ার নিউ ক্যালেডোনিয়া ও কনক্যাকাফের জ্যামাইকার সেমিফাইনালে জয়ী দল ফাইনালে কঙ্গোর মুখোমুখি হবে।
দুই নম্বর পাথওয়েতে সরাসরি ফাইনাল খেলবে এশিয়ার প্রতিনিধি ইরাক। দক্ষিণ আমেরিকার বলিভিয়া বা কনক্যাকাফের সুরিনাম হবে তাদের প্রতিপক্ষ।
ইউরোপিয়ান প্লে-অফ
বিশ্বকাপে ইউরোপের ১৬ দল খেলবে। প্রথম পর্বের ১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি সুযোগ পেয়েছে বিশ্বকাপে। বাকি চার স্থানের জন্য প্লে-অফ খেলবে ১৬ দল। দলগুলোকে চারটি পাথ বা ভাগে ভাগ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল শেষে চার ভাগ থেকে চারটি দল পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে
ফিনালিসিমা বাতিল হওয়ার পর গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে আর্জেন্টিনার। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। মেসিদের প্রতিপক্ষ মৌরিতানিয়া ও জাম্বিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও দুটি ম্যাচ খেলবে। প্রথম ফ্রান্সের বিপক্ষে ও পরেরটি ক্রোয়েশিয়ার বিপক্ষে।
এছাড়া প্রীতি ম্যাচেও মুখোমুখি হবে বেশ কিছু দল।