পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২০: ২১

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি (বামে) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (ডানে)
ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে টেলিফোনে আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতির বরাতে জানা গেছে, দুই নেতা বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতা নিরসনে সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি বলে তারা একমত পোষণ করেন।
এ ফোনালাপটি এমন এক সময়ে হলো যখন যুদ্ধ স্থায়ীভাবে সমাপ্ত করার লক্ষ্যে নতুন একটি মার্কিন প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তেহরান। দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে এ সম্ভাব্য চুক্তির ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান আশা করছে, নতুন এ কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে একটি স্থায়ী সমাধান সম্ভব হবে। দুই পররাষ্ট্রমন্ত্রীই মনে করেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সামরিক শক্তি প্রয়োগের চেয়ে দীর্ঘমেয়াদী সংলাপ এবং শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা বেশি জরুরি। ওদিকে ইরান এ প্রস্তাব নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

/এমএকে/

হরমুজ প্রণালিতে ব্যর্থ হয়ে ‘মুখরক্ষার’ চেষ্টায় ট্রাম্প