হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ১১০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের প্রাদুর্ভাবে দেশজুড়ে শিশুমৃত্যুর মিছিল ভয়াবহ অকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুসহ চলতি বছর হামের প্রাদুর্ভাবে প্রাণ হারালো এক হাজার ৯৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে প্রাণ হারানো শিশুদের মধ্যে উপসর্গ নিয়ে মোট ৯৯৮ এবং নিশ্চিত হামে আরও ১০১ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন ও সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৯৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২১৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট ২ লাখ ১০ হাজার ৫৫০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫২৪ শিশু। একই সময়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৫১৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

মোট প্রাণহানির বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৭৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুরে ১৫ জন প্রাণ হারিয়েছে।

এ ছাড়া, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৪ রোগী মারা গেছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুইজন মৃত্যুবরণ করেছে।

/এফআর/