গোপনে আমিরাত সফরে নেতানিয়াহু, বৈঠক করেছেন প্রেসিডেন্টের সঙ্গে

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে একদিনের ঝটিকা সফরে সংযুক্ত আরব আমিরাত ঘুরে এসেছেন। শুধু তাই নয়, সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও তার বৈঠক করেছেন বলে জানা গেছে।
ইসরায়েলের পরিচিত সংবাদমাধ্যম চ্যানেল ১২, কান, হারেৎজ ও দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
তবে এ বিষয়ে নেতানিয়াহুর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ফলে এ সফর নিয়ে রহস্য থেকে যাচ্ছে। ২০২০ সালে ওয়াশিংটনের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে তেল আবিব ও আবুধাবির মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
এ কথিত গোপন সফরের খবর এমন সময়ে সামনে এল, যখন মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হয়েছে।

ইরানের প্রস্তাব নাকচ করে কি নিজের বিপদ বাড়াচ্ছেন ট্রাম্প