শিরোনাম

আমরা শত্রুর আত্মসমর্পণের কথা ভাবছি: আইআরজিসি

সিটিজেন ডেস্ক
আমরা শত্রুর আত্মসমর্পণের কথা ভাবছি: আইআরজিসি
খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি। ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা হামলার ৩৮তম ধাপ শুরু করেছি। কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুইটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে আহত একশো জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

এছাড়া তারা বাহরাইনের ‘মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আইআরজিসি বলছে, ‘কুয়েতের দুইটি নৌঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেমে’ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়টে হামলা চালানো হয়েছে। এছাড়া মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা’ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে।’

/এমআর/