ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ইয়াবাসহ এনামুল হক হাওলাদার নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া এনামুল হক হাওলাদার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামের আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। তিনি রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর বাসায় ৩২৬টি ইয়াবা পাওয়া গেছে বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ সময় তাঁর বাসা থেকে ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এগুলো মাদক বিক্রির টাকা বলে এনামুল হক হাওলাদার স্বীকার করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, অভিযানকালে এনামুল হক হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬টি ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এনামুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।