যুদ্ধে প্রবাসী শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে পাশে থাকবে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, চলমান যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে থাকা শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে থাকবে সরকার ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে, যদি পরিস্থিতির অবনতি হয়, আর এতে আমাদের শ্রমিকেরা দেশে ফিরতে বাধ্য হয় তাহলে কর্মসংস্থান বা তাদের কল্যাণের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
বুধবার (১১ মার্চ) নারায়ণগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এই ইফতার মাহফিলে নুরুল হক আরও বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপিসহ আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছিলাম। কাজেই এ সরকার কারও প্রতিপক্ষ নয়, এ সরকার আমাদের সবার সরকার। বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের পুনর্গঠনের জন্য এই সরকারকে আমাদের সফল করতে হবে।’
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ প্রমুখ।