শিরোনাম

ভারতে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু
বজ্রপাত। প্রতীকী ছবি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বজ্রপাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, চলমান মৌসুমি বৃষ্টির সময় বজ্রপাতে রাজ্যে ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার কৃষক। মঙ্গলবার খোলা মাঠে ফসলের ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতের শিকার হন।

বুধবার থেকে শনিবার পর্যন্ত রজ্যটিতে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

প্রসঙ্গত, প্রতি বর্ষা মৌসুমে বজ্রপাতে ভারতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ২০২৫ সালে শুধু ঝাড়খণ্ডেই ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর বেশিরভাগই বজ্রঝড়ের সঙ্গে হওয়া বজ্রপাতের কারণে।

এদিকে, ভারী বর্ষণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের কেরালায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি, সিনহুয়া

/জেএইচ/