ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

সিজেডএন ডেস্ক

ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়েছে, ভারতের গুজরাটের আহমেদাবাদের ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটেছে। এতে ৮ জন নিহত ও আহত ৯ জন গুরুতর আহত হয়েছেন। প্রতিষ্ঠানটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও এটি স্থানীয় একটি খামারে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।