ভেজাল মদপানে মণিপুরে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের জান্দেল জেলায় ভেজাল মদপানের সন্দেহে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও প্রায় ১৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন একটি জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ জারি করেছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই মৃত্যুর খবর পাওয়া গেছে। চান্দেলের পুলিশ সুপারের জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কিছু ভুক্তভোগী নিজ বাসভবনে মারা যান। আর অন্যরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা চাকপিকারংয়ের কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) ভর্তি হওয়ার পর মারা যান।
চান্দেল জেলা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন বলে জানা গেছে, তা কাচিং জেলার সুগনু থেকে সংগ্রহ করা হয়েছিল। এটি চান্দেল জেলায় তৈরি বা প্রস্তুত করা হয়নি। পুলিশ আরও জানায়, মৃতদের মধ্যে ৫ জন সুগনু থানার আওতাধীন ছিল।
জনসাধারণ ও গণমাধ্যম সংস্থাগুলোকে এই ঘটনা সম্পর্কে যাচাইবিহীন তথ্য প্রচার না করতে এবং কোনো সিদ্ধান্তে উপনীত না হতে আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে, চান্দেলের ডেপুটি কমিশনার বৃহস্পতিবার একটি জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ জারি করেছেন। এতে তিনি জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎসের কোনো মদ্যপানীয় গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকার সন্দেহভাজন উৎস থেকে সংগৃহীত পানীয় পান করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, অ্যালকোহল পানের পর বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি একই সন্দেহভাজন উৎস থেকে মদ পান করে থাকতে পারেন এমন ব্যক্তিদের কোনো উপসর্গ না থাকলেও ডাক্তারি পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসন ভেজাল মদের কোনো সন্দেহজনক উৎপাদন, মজুত, বিক্রি বা বিতরণের বিষয়ে নিকটস্থ থানায় জানানোর জন্য বাসিন্দাদের অনুরোধ করেছে।
গ্রাম কর্তৃপক্ষ, নাগরিক সমাজ সংগঠন, মহিলা সংগঠন এবং যুব ক্লাবগুলোকেও সচেতনতা বৃদ্ধিতে এবং চিকিৎসা প্রয়োজন হতে পারে এমন ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ভেজাল মদ পানের সন্দেহে চিকিৎসাধীন রোগীদের অবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী যুমনাম খেমচন্দ সিং বৃহস্পতিবার ইম্ফলের দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের প্রদত্ত চিকিৎসা পর্যালোচনা করেন। তিনি তাদের আশ্বাস দেন যে, রাজ্য সরকার চিকিৎসাধীনদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে খেমচাঁদ দায়ীদের শনাক্ত করতে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ঔষধপত্রসহ সাধারণ চিকিৎসাবিজ্ঞানের বিশেষজ্ঞদের নিয়ে একটি চিকিৎসা দল চান্দেল জেলায় পাঠানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের ৪ রাফাল নিখোঁজ
ভারতের মণিপুরে আবারও ভয়াবহ সংঘাত, নিহত ৫