বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য নেই: জয়সওয়াল

সিটিজেন জার্নাল ডেস্ক

‘আওয়ামী লীগের বিক্ষোভ সীমান্তের ওপার থেকে প্রভুদের দ্বারা পরিচালিত হচ্ছে’- প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। সেইসঙ্গে ভারত প্রতিবেশী দেশটির সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক স্থাপনের বিষয়ে তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে দেশে ফেরার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন সরকার প্রত্যাখ্যান করায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচির শেষে বৃহস্পতিবার আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউনের ডাক দেয়। ২০২৪ সালের আগস্ট থেকে তিনি ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। তবে এদিন বাংলাদেশের বিভিন্ন অংশে সহিংসতা দেখা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা ব্যবসা-বাণিজ্য ও গণপরিবহন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।
দেশের এই অস্থিরতার জন্য ভারত এবং প্রতিবেশী দেশে অবস্থিত আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার উত্তরের জেলা লালমনিরহাটে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ ও এর জনগণের স্বার্থের দিকে তাকাননি।’ ভারতের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তারা আবারও বাংলাদেশ ও এর জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’
প্রধানমন্ত্রীর করা এ মন্তব্য সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
আওয়ামী লীগের ডাকা লকডাউন মূলত দক্ষিণাঞ্চলে সফল হয়েছে। সেখানে দলটির শক্তিশালী উপস্থিতি রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২ নেতা নিহত হয়েছেন। সেইসঙ্গে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যা দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের অভিন্ন সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।’
শেখ হাসিনার প্রত্যর্পণ
শেখ হাসিনার লন্ডন-ভিত্তিক আইনজীবীরা বৃহস্পতিবার তার জন্য একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশ হাই কমিশনে দ্বিতীয় একটি আবেদন পাঠিয়েছেন। চলতি মাসের শুরুতে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি প্রথমবার পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করে ঢাকা এবং তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পুনর্ব্যক্ত করেন।
জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।’ এর আগে তিনি বলেছিলেন, ‘প্রত্যর্পণের অনুরোধ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী এর নিষ্পত্তি করা হবে।’
আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলা গঙ্গা পানিবন্টন চুক্তি সংক্রান্ত একটি পৃথক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন হলো ‘গঙ্গাসহ সকল জল-সংক্রান্ত এবং আন্তঃসীমান্ত নদী-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা’।
বিস্তারিত কিছু না জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘ভারতের স্বার্থ রক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

শেখ হাসিনার সইসহ পাসপোর্ট ফেরতের আবেদন
বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত: রণধীর জয়সওয়াল