ইউক্রেনকে অর্থসহায়তা নিয়ে বিভক্ত ইইউ, অনিশ্চিত বাজেট সমঝোতা

সিটিজেন জার্নাল ডেস্ক

ইউক্রেনকে ঋণ দেওয়া এবং আগামী সাত বছরের বাজেট চূড়ান্ত করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর ভেতরে তীব্র ফাটল দেখা দিয়েছে। ২০২৭ সালে ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার প্রস্তাবে জার্মানির সঙ্গে কিছুতেই একমত হতে পারছে না হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেকিয়া। এ নিয়ে ব্রাসেলসে জোটের নেতাদের বিশেষ সম্মেলনে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে চলতি বছরের শেষ নাগাদ বাজেট নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানোর আশাও ক্রমেই ফিকে হয়ে আসছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে।
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ চাচ্ছেন, ইউক্রেনের জন্য প্রস্তাবিত এ বিশাল অঙ্কের ঋণে ইইউর ২৭টি সদস্যদেশেরই অংশগ্রহণ থাকুক। এ বিষয়ে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সব দেশ এতে রাজি না হলে ২০২৮ থেকে ২০৩৪ মেয়াদের পরবর্তী সাত বছরের বাজেট আটকে দিতে পারে বার্লিন।
অন্যদিকে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেকিয়া এ ঋণের বোঝা নিতে নারাজ। তাদের দাবি, ইউক্রেনকে অর্থসহায়তা দেওয়ার বিষয়টি জোটের মূল বাজেট থেকে আলাদা রেখে আলোচনা করা হোক। জার্মান চ্যান্সেলরের এমন অনড় অবস্থানকে সরাসরি ‘ব্ল্যাকমেইল’ বলে আখ্যা দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো। অবশ্য বুলগেরিয়া কিছুটা নমনীয় হয়ে জানিয়েছে, তারা সামরিক খাত বাদে অন্যান্য খাতে ইউক্রেনকে ঋণ দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি আছে।
সম্মেলনের ভেতরকার পরিস্থিতি নিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ারের বক্তব্যেও ছিলো হতাশার সুর। তিনি জানিয়েছেন, সদস্যদেশগুলোর অবস্থান এখন এতটাই বিপরীতমুখী যে এই বৈঠক থেকে কোনো সমঝোতা আসার সুযোগ প্রায় নেই বললেই চলে। এমনকি আগামী বড়দিনের আগেও এ নিয়ে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।
ব্রাসেলসে যখন অর্থ ছাড় নিয়ে এমন টানাপোড়েন চলছে, ঠিক তখনই নতুন বিপদের আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও জরুরি পরিষেবাগুলোতে বড় ধরনের হামলার ছক কষছে। পরিস্থিতি সামাল দিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন অঞ্চলে সামরিক আগ্রাসন থামাতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই যুদ্ধের দ্রুত একটি সমাধান বেরিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান

ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা