ন্যাটো-রাশিয়ার উত্তেজনা: বিশ্ব কি পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে

সিটিজেন জার্নাল ডেস্ক

ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে। এর মধ্যে বাল্টিক সাগরে রাশিয়ার তেল রপ্তানির পথ বাধাগ্রস্ত হলে আগাম পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো- এমন দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। অন্যদিকে সম্ভাব্য বড় ধরনের সংঘাতের আশঙ্কায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাজ্য। প্রায় এক লাখ সাবেক সেনা ও রিজার্ভ সদস্যের সঙ্গে যোগাযোগ করে তাদের আবারও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে দেশটি।
সব মিলিয়ে বাল্টিক সাগর এখন রাশিয়া ও পশ্চিমা সামরিক জোটের মধ্যে নতুন করে উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে রুশ তেলবাহী জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েন, অন্যদিকে ন্যাটোর সামরিক তৎপরতা- সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তবে এই উত্তেজনার পেছনে আসল কারণ কী? কেন বাল্টিক সাগর রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ? আর পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব?

যুক্তরাজ্যের যুদ্ধের প্রস্তুতি, ফিরতে হতে পারে সাবেক সেনাদের
স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় এক লাখ সামরিক বাহিনীর রিজার্ভ ও সাবেক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জরুরি পরিস্থিতি তৈরি হলে তাদের আবারও সামরিক দায়িত্বে ফেরানো হতে পারে- এমন চিন্তা থেকেই এ উদ্যোগ।
ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল এয়ার ফোর্স ও রয়্যাল নেভির প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে সাবেক সেনাদের সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ন্যাটোর গুরুত্বপূর্ণ ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’ মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি তাদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা এবং সামরিক বাহিনী ছাড়ার পর অর্জিত নতুন দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে। তবে এ উদ্যোগকে আসন্ন যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখতে রাজি নয় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের বক্তব্য, দেশের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি বাড়ানোই এর উদ্দেশ্য। এর মাধ্যমে সম্ভাব্য শত্রুপক্ষকে আগেই সতর্ক করা এবং সংঘাতের ঝুঁকি কমানো সম্ভব।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর আগে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি বলেন, দেশটি এখন উচ্চমাত্রার নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে। এদিকে যুক্তরাজ্যের নিয়মিত সেনাবাহিনীর সদস্যসংখ্যা কমে প্রায় ৭৩ হাজারে দাঁড়িয়েছে, যা নেপোলিয়নিক যুদ্ধের পর সর্বনিম্ন। ফলে সামরিক সক্ষমতা বাড়াতে সাবেক সেনা ও রিজার্ভ সদস্যদের সঙ্গে যোগাযোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার কাছে বাল্টিক সাগর কেন গুরুত্বপূর্ণ
বাল্টিক সাগরকে ঘিরে বর্তমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে রাশিয়ার তেল রপ্তানি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধান অনুযায়ী, রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির ৬০ শতাংশের বেশি এ সাগর দিয়ে পরিবহন করা হয়। ইউক্রেন যুদ্ধের মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপের মুখে থাকা মস্কোর জন্য এ পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা হলো, বাল্টিক সাগরের প্রায় পুরো অঞ্চলই ন্যাটোভুক্ত দেশগুলো দিয়ে ঘেরা। ফলে পশ্চিমা দেশগুলো চাইলে এ অঞ্চলে রাশিয়ার জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এমনকি নৌ অবরোধের মাধ্যমে রুশ তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
মস্কোর আশঙ্কা, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে রাশিয়ার অর্থনীতির ওপর নতুন করে চাপ তৈরি হবে। তাই বাল্টিক সাগরে নিজেদের বাণিজ্যিক স্বার্থ ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি ব্যবহারের পথও খোলা রাখছে ক্রেমলিন। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজ দিয়ে রুশ তেলবাহী ট্যাংকার পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছে মস্কো। জার্মান কোস্টগার্ডের হিসাব অনুযায়ী, এক বছরের কিছু বেশি সময়ে বাল্টিক ও উত্তর সাগরে রুশ যুদ্ধজাহাজের মাধ্যমে তেলবাহী ট্যাংকার পাহারার ২৬০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এ ছাড়া গত মে মাসে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দিয়ে আইন পাস করে রাশিয়া। একই সময়ে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ অঞ্চলে ড্রোন, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম মোতায়েন করা হয়।

পারমাণবিক হামলার হুঁশিয়ারি কেন
বাল্টিক সাগরে রাশিয়ার স্বার্থ রক্ষার প্রশ্নটি এখন শুধু বাণিজ্যিক নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাও। আগস্টে ইউরোপীয় দেশগুলোর রুশ তেলবাহী ট্যাংকারবিরোধী পদক্ষেপকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ বলে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে এসব পদক্ষেপের জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রায় এক মাস পর ন্যাটোর কাছে ক্রেমলিন একটি লিখিত সতর্কবার্তা পাঠায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বার্তায় বলা হয়, বাল্টিক সাগরে রাশিয়ার স্বার্থ রক্ষার প্রয়োজন হলে মস্কো আগাম পারমাণবিক হামলা চালাতেও প্রস্তুত। এমনকি রুশ ভূখণ্ডে সরাসরি হামলা না হলেও পরিস্থিতি বিবেচনায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।
এ দাবি সত্য হলে তা রাশিয়া-ন্যাটো উত্তেজনার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক। কারণ, এত দিন পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে মূলত সরাসরি সামরিক হামলা বা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকির বিষয়টি সামনে এসেছে। কিন্তু বাণিজ্যিক নৌপথ ও তেল রপ্তানির নিরাপত্তার প্রশ্নেও পারমাণবিক শক্তি ব্যবহারের ইঙ্গিত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র, উদ্বিগ্ন ন্যাটো
বাল্টিক অঞ্চলের উত্তেজনার পাশাপাশি পূর্ব ইউরোপেও রাশিয়া ও ন্যাটোর মধ্যে উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে রাশিয়ার ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পূর্ব পোল্যান্ডে প্রবেশ করে। ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকার কাছ দিয়ে যায়, প্রায় ১০০ কিলোমিটার দূরে ব্রিটিশ নেতৃত্বে সামরিক মহড়া চলছিল।
ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি এটিকে ইচ্ছাকৃত উসকানি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। অন্যদিকে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় ব্রিটিশ বিমানবাহিনীও সতর্ক অবস্থান নিয়েছে। রয়্যাল এয়ার ফোর্স রাতে উড়োজাহাজগুলো হ্যাঙ্গারে সরিয়ে নেওয়া শুরু করেছে। পাশাপাশি বিমানঘাঁটিগুলোতে ড্রোন প্রতিরোধী জাল বসানোর পরিকল্পনা করা হচ্ছে। এসব পদক্ষেপ থেকে বোঝা যায়, ইউরোপের দেশগুলো এখন শুধু সীমান্ত নিরাপত্তা নয়, নিজেদের সামরিক অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষার বিষয়েও নতুন করে ভাবছে।

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ নিয়ে বাড়ছে সংঘাত
বর্তমান উত্তেজনার আরেকটি বড় কারণ রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে মস্কো এ ট্যাংকার নেটওয়ার্ক ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। এসব জাহাজের মালিকানা, নিবন্ধন ও চলাচলের তথ্য অনেক ক্ষেত্রে অস্পষ্ট। ফলে পশ্চিমা দেশগুলো এগুলোকে নিষেধাজ্ঞা এড়ানোর অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করছে।
২০২৪ সালের শেষ দিক থেকে সন্দেহভাজন শ্যাডো ফ্লিটের অন্তত ১৪টি জাহাজ পশ্চিমা বাহিনী আটক বা তল্লাশি করেছে। এর জবাবে রাশিয়া এসব ট্যাংকারের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েন শুরু করে। ফলে বাণিজ্যিক জাহাজের চলাচল ঘিরে দুই পক্ষের সামরিক বাহিনীর সরাসরি মুখোমুখি হওয়ার ঝুঁকি বেড়েছে। জুনের শেষ দিকে গ্রিনপিসের পরিবেশকর্মীরা একটি সন্দেহভাজন রুশ শ্যাডো ফ্লিট ট্যাংকারের কাছে গেলে একটি রুশ যুদ্ধজাহাজ তাদের দিকে এগিয়ে যায়। পরে জার্মান কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক জার্মান কর্মকর্তা ঘটনাটিকে ‘উচ্চমাত্রার উত্তেজনা তৈরির ঝুঁকিপূর্ণ ঘটনা’ বলে বর্ণনা করেন।
এরপর সেপ্টেম্বরে একই রুশ যুদ্ধজাহাজ একটি ডেনিশ সামরিক হেলিকপ্টারের দিকে সিগন্যাল ফ্লেয়ার ছোড়ে। এক মাস পর ডেনমার্কের বোর্নহোম দ্বীপের কাছে দুটি রুশ যুদ্ধজাহাজ ডেনিশ ও জার্মান কোস্টগার্ডের চলাচলের পথ আটকে দেয়। অর্থাৎ, তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার সামরিক উপস্থিতি বাড়ানোর বিপরীতে পশ্চিমা দেশগুলোও নিজেদের অবস্থান শক্ত করছে। সামান্য ভুল বোঝাবুঝি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকেও বড় ধরনের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

যুদ্ধ এড়াতে গোপন কূটনীতি
সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি চললেও রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পশ্চিমা দেশগুলো। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ফিনল্যান্ড রুশ রাষ্ট্রদূতকে ডেকে জানিয়েছিল, বাল্টিক সাগরে রাশিয়ার নৌপথ অবরোধ করার কোনো পরিকল্পনা ন্যাটোর নেই। তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব মনে করেন, এ বার্তা সরাসরি পুতিনের কাছে পৌঁছানো জরুরি।
এ জন্য ক্রেমলিনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এমন একজন রুশ ধনকুবেরের সহায়তা নেওয়া হয়। তিনি নরওয়েতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মস্কোয় ফিরে পুতিনের কাছে বার্তা পৌঁছে দেন। পরে স্টাব ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরেও সরাসরি পুতিনের সঙ্গে কথা বলেন। ২৭ অক্টোবর পুতিনকে স্টাব বলেন, ‘শান্তিকালে বাল্টিক সাগর অবরোধ করার কোনো ইচ্ছা আমাদের নেই। আপনি এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আমরা আইন অনুযায়ী কাজ করব।’
এরপর পুতিনও প্রকাশ্যে জানান, রাশিয়া বাল্টিক সাগরকে আরেকটি হরমুজ প্রণালিতে পরিণত করতে চায় না। তবে একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা তা চাই না। কিন্তু যেকোনো চ্যালেঞ্জের জবাব দেব।’ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ‘কেউই বিজয়ী হবে না’ বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
পরিস্থিতি কি পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছে
বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও ন্যাটো- কোনো পক্ষই সরাসরি যুদ্ধে জড়াতে চায়, এমন স্পষ্ট প্রমাণ নেই। বরং সামরিক প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি দুই পক্ষই কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
তবে সমস্যার জায়গা হলো, বাল্টিক সাগর এখন রাশিয়ার অর্থনৈতিক স্বার্থ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ন্যাটোর নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ সংঘাতস্থলে পরিণত হয়েছে। রাশিয়া মনে করছে, এই অঞ্চলে নিজেদের তেল রপ্তানির পথ নিরাপদ রাখা তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য জরুরি। অন্যদিকে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং নিজেদের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
এ দুই অবস্থানের মধ্যে সামান্য ভুল হিসাবও বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজের উপস্থিতি এবং আগাম হামলার হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।