ইউক্রেন যুদ্ধে হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

সিটিজেন জার্নাল ডেস্ক

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো রুশ সেনাদের মধ্যে এক হাজারেরও বেশি সদস্য আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার ফাঁস হওয়া বিপুল পরিমাণ নথি বিশ্লেষণ করে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, হ্যাকারদের মাধ্যমে ফাঁস হওয়া প্রায় ১ কোটি ১০ লাখ মৃত্যু সনদ ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবারপার্টিজানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ যৌথভাবে রাশিয়ার ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিকস সার্ভিসের তথ্যগুলো ফাঁস করেছিল। নথিগুলোর তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযান শুরুর পর থেকে সম্প্রতি পর্যন্ত ১ হাজার ৮৭ জন রুশ সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন।
এ ঘটনার বড় একটি অংশই ঘটেছে সরাসরি যুদ্ধক্ষেত্র কিংবা এর আশপাশে। অন্তত ৬১৪ জন সেনা ইউক্রেনের ভেতরে রাশিয়ার দখলকৃত এলাকা অথবা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রায়ানস্ক অঞ্চলে আত্মহত্যা করেছেন। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে দূরে ১০৮ জনের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। তবে বাকি ১১৩ জনের মৃত্যুর সুনির্দিষ্ট স্থান নথিতে উল্লেখ করা হয়নি। আত্মহত্যাকারী সেনাদের অর্ধেকেরও বেশি নিজেদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। সামরিক ঘাঁটি, ফ্রন্টলাইন অবস্থান, প্রশিক্ষণ শিবির থেকে শুরু করে ব্যক্তিগত বাসভবনেও এসব ঘটনা ঘটেছে। উদ্বেগজনক বিষয় হলো, যুদ্ধক্ষেত্রে আত্মহত্যাকারীদের মধ্যে ৪৩ জনের বয়সই ছিল মাত্র ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুদ্ধের প্রথম বছর অর্থাৎ ২০২২ সালে এ সংখ্যা ছিল ৫০-এর কাছাকাছি। ২০২৪ সালে তা এক লাফে প্রায় ২০০-তে পৌঁছায় এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫ জনে গিয়ে ঠেকে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, চলতি বছরেও এখন পর্যন্ত প্রায় ৩০০টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।
যুদ্ধক্ষেত্রের ভয়াবহ মানসিক চাপের করুণ চিত্র উঠে এসেছে এক রুশ সামরিক কমান্ডারের রেখে যাওয়া নথিতে। সেখানে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের অক্টোবরে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের একটি রুশ কমান্ড পোস্টে প্রহরারত এক নন-কমিশন্ড অফিসার ফোনে তার স্ত্রীকে বলেছিলেন, এখানকার পরিস্থিতি ভয়াবহ, আমি ফিরে গিয়ে তোমাকে বিস্তারিত বলব। কিন্তু বাড়ি ফেরার বদলে এর ঠিক ৫ সপ্তাহ পর, নিজের জন্মদিন পালন শেষে তিনি কমান্ড পোস্টের কাছে একটি জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেন।
তবে প্রকৃত সংখ্যাটি আরও অনেক বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুশ পরিসংখ্যানে আত্মহত্যার পাশাপাশি ‘অনির্ধারিত অভিপ্রায়ের গুলিতে’ আরও ৮৮৫ জন সেনার মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। দ্য গার্ডিয়ানের মতে, আত্মহত্যার ঘটনাগুলো আড়াল করতেই রাশিয়া সম্ভবত এ বিশেষ শব্দ ব্যবহার করেছে।
বাধ্যতামূলক সামরিক সেবার আওতায় থাকা রুশ তরুণদের সহায়তাকারী স্থানীয় এনজিও ‘গেটআউট’-এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভ এ বিষয়ে বলেন, যুদ্ধক্ষেত্রের কাছাকাছি ইউক্রেনীয় ড্রোন চলে এলে বা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হলে, প্রকৃত আত্মহত্যার ঘটনাগুলোকেও যুদ্ধকালীন মৃত্যু হিসেবে দেখানোর জোরালো সম্ভাবনা থাকে। এর সত্যতাও মিলেছে ফাঁস হওয়া নথিতে। ২০২৩ সালের জুলাই মাসে লেফটেন্যান্ট কর্নেল সের্গেই সাভেনোকের স্ত্রীকে কর্তৃপক্ষ জানিয়েছিল যে তার স্বামী আত্মহত্যা করেছেন। অথচ ফাঁস হওয়া রাষ্ট্রীয় পরিসংখ্যানের আত্মহত্যার তালিকায় তার নামটিই রাখা হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান

ইসরায়েলি বাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড 