লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলা, গ্রেপ্তার ৬

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে পরে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
প্রথম আলোর পাঠানো ই-মেইলের জবাবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গাছের ডাল দিয়ে এনসিপির নেতা-কর্মীদের মারধর করেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় তারা। সেখানে প্রায় ৫০ জন পুরুষ জড়ো হয়েছিলেন। তাদের কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু ছুড়ে মারেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারও আঘাত গুরুতর ছিল না।
পুলিশ আরও জানায়, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তদন্ত চালানো হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর বয়সী ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ সহিংস ঘটনায় রেডব্রিজ এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খলাকারীরা সেখান থেকে সরে যান। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তার দল কাজ করে যাচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় জানতে চাইলেও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
এদিকে এ ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেপ্তার হননি বলে জানিয়েছে দলটি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক বলেন, তাদের দলের কেউ গ্রেপ্তার হননি।
অন্যদিকে আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস বলেন, তাদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। তিনি শুক্রবার বেলা তিনটার দিকে থানায় গিয়ে পুলিশের কাছে বক্তব্য দেন। রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদেরও ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়ক হতে পারে এমন সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারও কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে CAD 7004/16NOV রেফারেন্স নম্বরটি উল্লেখ করতে হবে।