ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করবে জার্মানি, চুক্তি সই

সিটিজেন জার্নাল ডেস্ক

জার্মানির মাটিতে যৌথভাবে ড্রোন উৎপাদনের জন্য নতুন একটি চুক্তিতে সই করেছেন ইউক্রেন ও জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। বার্লিনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ চুক্তিতে স্বাক্ষর করেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ইউক্রেন ও জার্মানির দুটি প্রতিষ্ঠান মিলে জার্মানিতে একটি যৌথ উদ্যোগ গড়ে তুলবে। এ প্রকল্পের আওতায় ২০২৭ সাল নাগাদ ইউক্রেনীয় নকশায় তৈরি কয়েক হাজার কৌশলগত গোয়েন্দা ও নজরদারি ড্রোন উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। ড্রোন তৈরির কারখানা স্থাপন, উৎপাদন এবং পরবর্তী সহায়তার পুরো খরচই বহন করবে জার্মানি। প্রয়োজনে উৎপাদন আরও বাড়ানো এবং ইউক্রেনীয় বাহিনীর কাছে সরবরাহ বৃদ্ধির সুযোগও রাখা হয়েছে এ চুক্তিতে।
চুক্তি সইয়ের পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান সমর্থক হলো জার্মানি। আমাদের ইতোমধ্যেই যৌথ উদ্যোগ রয়েছে এবং আমরা পদ্ধতিগতভাবে এ সহযোগিতা প্রসারিত করছি। এখন আমরা আরও একটি প্রকল্প চালু করছি, যা কৌশলগত পর্যবেক্ষণের জন্য ড্রোন সম্পর্কিত। এ ব্যবস্থাগুলো যুদ্ধক্ষেত্রে আমাদের সৈন্যদের উন্নততর পরিস্থিতিগত সচেতনতা দেবে, যা তাদের যুদ্ধ অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের প্রকল্পগুলো ইউক্রেন ও জার্মানি উভয়ের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ প্রতিরক্ষা উৎপাদনে জার্মানি এখন তাদের অন্যতম বড় অংশীদার। বিভিন্ন মিত্র দেশের সঙ্গে ইউক্রেনের এমন ১১টি প্রকল্প আগে থেকেই চলমান ছিল। নতুন এ চুক্তির ফলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টিতে।
এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব ওয়েস স্ট্রিটিংয়ের সঙ্গেও একই ধরনের একটি চুক্তি করেছিলেন ইয়েভহেনি খমারা। সেই চুক্তির আওতায় ব্রিটিশ অর্থায়নে ইউক্রেনীয় নকশার মাঝারি ও দূরপাল্লার আক্রমণকারী ড্রোন তৈরির কথা রয়েছে, যেগুলো ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে।
এছাড়া বার্লিনের এ বৈঠকে ইউক্রেনের নিজস্ব ‘ডেল্টা’ যুদ্ধক্ষেত্র ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন ও ব্যবহারে পারস্পরিক সহযোগিতার বিষয়েও একটি অভিপ্রায় পত্রে সই করেছেন খমারা ও পিস্টোরিয়াস।
সূত্র: আরটি

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা