ট্রাম্পের ‘ভুল হিসাবের’ মাশুল গুনতেই হবে, পিছু হটবে না ইরান: লারিজানি

সিটিজেন ডেস্ক

ইরানে শুরু হওয়া যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ দায়ী বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেন, এ ভুলের মাশুল ট্রাম্পকে গুনতেই হবে এবং তার আগে ইরান পিছু হটবে না।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি এসব কথা বলেন।
লারিজানি বলেন, এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা ঘটছে, তা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশের ফল। তিনি ভেবেছিলেন, ভেনেজুয়েলায় যা করেছিলেন, এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন।
তিনি বলেন, এই চেষ্টা করতে গিয়ে তিনিই বিপাকে পড়েছেন। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদাজলে আটকা পড়েছে।
লারিজানি বলেন, আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন, তার মাশুল তাকে গুনতেই হবে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
এর পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র: সিএনএন