মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু রবিবার: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলমান শ্রম অসন্তোষ নিরসন, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং নতুন মজুরি নির্ধারণে কার্যক্রম শুরু হচ্ছে। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরুর পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেছেন। এসব দাবি পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রবিবার সকাল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হবে। আশা করছি, আগামী এক-দুই দিনের মধ্যে শ্রমিকরা এটি দেখতে পাবেন। নতুন মজুরি বোর্ড গঠনের বিষয়ে মন্ত্রী বলেন, রবিবার থেকেই মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। অল্প সময়ের মধ্যে বোর্ড গঠন করে মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও শ্রমিকদের মজুরি পরিশোধে সরকার সক্ষম হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পকারখানার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। আলোচনার মাধ্যমেই চলমান শ্রম অসন্তোষের সমাধান সম্ভব।
বৈঠকে শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের আন্দোলন থেকে বিরত থেকে উৎপাদন কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোনো শ্রমিক যাতে আন্দোলনের কারণে ব্ল্যাকলিস্টেড না হন, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য মজুরি ও পাওনা পান, তা নিশ্চিতের বিষয়েও আলোচনা করেন শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রধান ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট দুই দিনের মধ্যে: শ্রমমন্ত্রী