বরফের রাজ্যে পেঙ্গুইন গণনার চাকরি, বেতন সাড়ে ৩ লাখ টাকা

সিটিজেন জার্নাল ডেস্ক

মাসে আড়াই হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা বেতন, সঙ্গে থাকা ও খাওয়া একদম ফ্রি। শুনে লোভনীয় মনে হলেও কাজটা করতে হবে অ্যান্টার্কটিকার দুর্গম এক বরফাচ্ছাদিত দ্বীপে। মূল কাজ পেঙ্গুইন পর্যবেক্ষণ আর তাদের সংখ্যা গোনা। তবে এ চাকরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দ্বীপটিতে কোনো পাইপলাইনের পানি নেই। তাই গোসলের সুযোগ মিলবে সপ্তাহে মাত্র একবার।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’ (ইউকেএএইচটি) অ্যান্টার্কটিকার গাউডিয়ার দ্বীপের পোর্ট লকরয়ে এ কাজের সুযোগ দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জনকে নির্বাচন করা হয়েছে, যাদের আগামী পাঁচ মাস ওই বরফের দ্বীপেই কাটাতে হবে।
নির্বাচিত কর্মীদের দুটি আলাদা দলে ভাগ করে কাজ দেওয়া হবে। প্রথম দলের আটজন থাকবেন পোর্ট লকরয়ে। পেঙ্গুইন গোনা ও তাদের গতিবিধি লক্ষ্য রাখার পাশাপাশি সেখানকার জাদুঘর, ডাকঘর ও স্যুভেনিরের দোকান সামলানোর দায়িত্বও থাকবে তাদের কাঁধে। বাকি ছয়জন থাকবেন মূলত গবেষণার কাজে। দুর্গম পরিবেশে নিরাপদ রাখতে তাদের সঙ্গে থাকবেন স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণে অভিজ্ঞ পেশাজীবীরা।
আকর্ষণীয় বেতনের পাশাপাশি এখানকার জীবনযাপন বেশ কঠিন। দ্বীপটিতে পানির কোনো নিয়মিত ব্যবস্থা না থাকায় স্যানিটেশন ব্যবস্থাও খুব সাধারণ মানের। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বীপে আসা জাহাজ থেকে ট্যাংকে পানি ভরে রাখা হয়। সাধারণত সেই জাহাজগুলোর মাধ্যমেই সপ্তাহে একবার গোসল করার সুযোগ পান কর্মীরা। তবে আবহাওয়া খারাপ থাকলে বা জাহাজ আসতে দেরি হলে টানা দুই সপ্তাহও গোসল ছাড়া কাটাতে হতে পারে।
এর বাইরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও সামলাতে হবে এ দলটিকে। ইউকেএএইচটির পরিচালক ক্যামিলা নিকোল জানিয়েছেন, অ্যান্টার্কটিকার তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ৪ ডিগ্রি বেড়েছে। তাই এবারের মৌসুমে কর্মীদের দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ুর চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে।

মুম্বাই মেট্রোতে বড় পদে চাকরি পেল বিড়াল