নারী বন্দির পলায়ন: এবার জেলার বহিষ্কার

নারী বন্দির পলায়ন: এবার জেলার বহিষ্কার
গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দির পলায়নের ঘটনায় কারাগারের জেলার শিরিন আখতারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলার শিরিন আখতারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে কারা অধিদপ্তর থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কারা অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে জেলার শিরিন আখতার প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন – কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
জানা গেছে, গত ১৬ জুলাই সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের ওই বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়।
পরবর্তীতে গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন