স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধীদের আনন্দিত করেছে: ইরান

সিজেডএন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলে শিরোপা জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানিয়েছে ইরান। দেশটির দাবি, স্পেনের এই জয় শুধু স্প্যানিশদেরই নয়, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্বাধীনতাকামী মানুষের মধ্যেও আনন্দের সঞ্চার করেছে।
সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে তেহরান এ মন্তব্য করে।
সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে স্পেন সরকারের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে। একই সঙ্গে স্পেনের জাতীয় ফুটবল দলও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পায়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধেও গত কয়েক মাসে স্পেনের অবস্থান প্রশংসিত হয় তেহরানে।
অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানান। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতি ইসরায়েলের বেশ কয়েকজন রাজনীতিক ও সমর্থকরাও প্রকাশ্যে সমর্থন দেন।
রবিবার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।
এর পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ফিলিস্তিনিদের প্রতি স্পেনের খেলোয়াড়দের সমর্থন এবং ইরানের প্রতি দেশটির অবস্থান প্রমাণ করে, স্বাধীনতা ও আত্মমর্যাদা স্প্যানিশ জাতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, স্পেনের এই জয় শুধু দেশটির জনগণকেই আনন্দিত করেনি, বরং বিশ্বের বহু স্বাধীনতাকামী, সার্বভৌমত্বে বিশ্বাসী এবং ন্যায়বিচারপন্থী মানুষের কাছেও এটি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনকে অভিনন্দন জানিয়ে বলেন, আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে স্পেন সরকারের অবস্থান এবং দেশটির জাতীয় ফুটবল দলের আচরণ অত্যন্ত প্রশংসনীয়।