শিরোনাম

আর্জেন্টিনা দলকে যে বার্তা দিলেন ডি মারিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা দলকে যে বার্তা দিলেন ডি মারিয়া
স্পেনের বিপক্ষে হারে হতাশ আর্জেন্টিনার খেলোয়াড়রা

স্পেনের বিপক্ষে ফাইনালে হেরে ভেঙে পড়া সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। তিনি বলেছেন, লিওনেল মেসিদের দলকে নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা।

২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ডি মারিয়া। ফাইনালে করেছিলেন গোল। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর অবসর নেন তিনি।

ডি মারিয়া মেসিদের নিয়ে বলেন, ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছো সেটা দেশকে আবার ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছো, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না।’

সাবেক এই আর্জেন্টাইন ফুটবলার আরও বলেন, ‘আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিসিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।’

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ ফাইনালে স্পেন ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। মেট লাইফ স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াইয়ে গোলের জন্য দুটি শট নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা।

/টিই/