নিখোঁজ ক্রুকে উদ্ধারে কয়েক ডজন বিমান পাঠিয়েছিলাম: ট্রাম্প

আন্তর্জাতিক জার্নাল

মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার অভিযানের বর্ণনা করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লেখেন, ওই ক্রুকে উদ্ধারে ইরানে কয়েক ডজন বিমান পাঠানো হয়েছিল।
পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তার অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল। পরে তার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ওই ক্রুকে ফিরিয়ে আনতে কয়েক ডজন বিমান পাঠায়।
ট্রাম্প আরও লেখেন, ‘আমরা তাকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অসাধারণ একজন ক্রু সদস্য, যিনি একজন সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। বিমান ভূপাতিত হওয়ার পর ওই ক্রু প্রায় দুই দিন ইরানি কর্তৃপক্ষের নজর এড়িয়ে ছিলেন। পরে মার্কিন বাহিনী তাকে খুঁজে বের করে উদ্ধার করে। রাতের অন্ধকারে পরিচালিত এই উদ্ধার অভিযান শেষে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানের পাইলটকে আগেই উদ্ধার করা হয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান