নভেম্বরে ১১ দলের মহাসমাবেশ: গোলাম পরওয়ার

নীলফামারী সংবাদদাতা

দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহ দেখাচ্ছে সরকার। এরই প্রতিবাদে এবং জনগণের দাবি আদায়ে আগামী নভেম্বরে ঢাকায় ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৫ আগস্ট) নীলফামারী জেলার সৈয়দপুরে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত শিক্ষাশিবিরের সমাপনী দিনে এ কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আদর্শের চর্চা ও উত্তম আচরণের মাধ্যমে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন, মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং মতপার্থক্য মোকাবিলায় সহনশীল হতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহ দেখাচ্ছে। তার প্রতিবাদে এবং জনগণের দাবি আদায়ে রোডমার্চসহ আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে ১১ দল। স্থানীয় ১১ দলের সঙ্গে সমন্বয় করে এসব কর্মসূচি সফল করার নির্দেশনা দেন তিনি।
সমাপনী বক্তব্যে রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, গত নির্বাচনে রংপুর অঞ্চলের মানুষ জামায়াতের প্রতি যে আস্থা দেখিয়েছে, কাজের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে এবং ত্যাগ-কোরবানির মাধ্যমে অর্জিত সংগঠনের অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে।
শিক্ষাশিবিরে কোরআন-হাদীস অনুশীলন, সাহিত্য পাঠ এবং বিষয়ভিত্তিক গ্রুপ আলোচনা পরিচালিত হয়।

এই সরকার বিশ্বাসঘাতক: নাহিদ ইসলাম