বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)। শনিবার (১৫ আগস্ট) বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবারের ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।
এর আগে, গতকাল শুক্রবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে নোঙর করে রাখা একটি পুরনো জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন আরও কয়েকজন শ্রমিক।
দুর্ঘটনার শিকার জাহাজটির নাম ‘এমটি রাসি’। জাহাজটির দৈর্ঘ্য ২৮০ মিটার এবং প্রস্থ ৪৩ মিটার। গত বছরের জুলাইয়ে এটি চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে আনা হয়।
অভিযোগ উঠেছে, হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্য করেছে।

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৯