শিরোনাম

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৯০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৯০০ ছাড়ালো
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এতে গত পাঁচ মাসে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৮০৩ এবং নিশ্চিত হামে আরও ৯৯ শিশু মারা গেছে।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে আট এবং সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৭০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৭৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৭২৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শনিবার) পর্যন্ত গত পাঁচ মাসে মোট ১ লাখ ৫৯ হাজার ৫৭৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৯৪ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/