বিএনপিকে রাজনৈতিক দলে পরিণত করার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক মহাসচিব ও দলীয় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম ও লড়াই করে তিনি নিজের প্রশ্নে আপস করেননি এবং দলকে ধারণ করেছেন।
তিনি বলেন, তার কাজ ও প্রেরণা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়। তার সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িয়ে গিয়েছিলো।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই দিনে দেশনেত্রী খালেদা জিয়া জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। বাংলাদেশকে বারবার তার নেতৃত্বে সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, এই দিনে শপথ নেবো, বিএনপি সত্যিকার অর্থেই এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত হবে, যে দল সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
মির্জা ফখরুল বলেন, আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা খালেদা জিয়ার নীতি–ভিশন ২০৩০, পরবর্তীকালে তারই দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখবে।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও আত্মিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিএনপির অসংখ্য নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।